২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২০ মে ২০২১ www.24ghonta.news৬ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ৯ শাওয়াল ১৪৪২ হিজরি

ফটিকছড়িতে পূর্ব শত্রুতার জের ধরে গৃহবধূকে কুপিয়ে হত্যা করল যুবক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ । ৫:৫৬ সন্ধ্যা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে পূর্ব শত্রুতার জের ধরে
খুকি আকতার(৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে যুবক।

বুধবার (১৯ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার নূরুল্লাহ মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ প্রবাসী ইছা মিয়ার স্ত্রী।

জানা যায়, একই এলাকার আজিজুর রহমানেরর পুত্র মানিক মিয়া(৩২) ঘরে প্রবেশ করে গৃহবধূকে এলোপাতাড়ি কোপাতে থাকে। গৃহবধূর চিৎকারে ঘরের সদস্যরা ছুটে আসলে মানিক মিয়া পালিয়ে যায়।

স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চমেকে নেওয়ার পথে পথিমধ্যে গৃহবধু মৃত্যুবরণ করেন। চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরে হাসপাতাল পুলিশ তাকে মর্গে প্রেরণ করেন।

পূর্ব শত্রুতার জের ধরে এ হক্যাকান্ড ঘটিয়েছে বলে জানান নিহতের স্বজনরা।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে মানিক মিয়া নামের একজন যুবক মহিলাটিকে কুপিয়ে হত্যা করেছে শুনেছি। মহিলাটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল পুলিশ তাকে মর্গে প্রেরণ করেন।

২৪ ঘণ্টা/জুনায়েদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন