২৪ ঘন্টা নিউজ
শনিবার ২২ মে ২০২১ www.24ghonta.news৮ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ১১ শাওয়াল ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ মে, ২০২১ । ১০:২০ সকাল

বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের
বোয়ালখালীতে উর্মি দে (২২) নামের এক গৃহবধূর লাশ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ই উনিয়নের খরণদ্বীপ মধ্যমপাড়া রনজিত সিংহের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

উর্মি একই এলাকার রাজু দে’র স্ত্রী। তাদের একটি ছেলে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, ঘটনার বিস্তারিত জানি না। এ ব্যাপারে থানায় খবর দেওয়া হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, গাছের সাথে ঝুলন্ত গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন