২৪ ঘন্টা নিউজ
শনিবার ২২ মে ২০২১ www.24ghonta.news৮ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ১১ শাওয়াল ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে শশুড়বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল জামাইয়ের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২২ মে, ২০২১ । ৩:২১ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে শশুড়বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমাম হোসেন দুলাল (৩৬) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২২ মে) সকাল ১০ টার সময় উপজেলার ৫ নং বাড়বকুণ্ড ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের আব্দুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, একই ইউনিয়নের হাতিলোটা গ্রামের মোল্লাবাড়ীর আহমেদুর রহমানের পুত্র দুলাল মিয়া তার শশুড়বাড়িতে শাশুড়ি শেফালী বেগমের ঘরে কাজ করার সময় অসতর্কভাবে একটি বিদ্যুৎতের তার হাত লেগে বিদ্যুতায়িত হয়।

এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন