২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৫ মে ২০২১ www.24ghonta.news১১ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ১৪ শাওয়াল ১৪৪২ হিজরি

কক্সবাজার থেকে ইয়াবা এনে বোয়ালখালীতে ধরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মে, ২০২১ । ১১:০৫ রাত

বোয়ালখালী প্রতিনিধি: কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামের বোয়ালখালীতে ধরা পড়েছেন মো. বেলাল উদ্দিন নামের এক ইয়াবা ব্যবসায়ী।

তিনি সোমবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের মুকুন্দরামের হাট থেকে তাকে আটক করে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত বেলাল কক্সবাজার জেলার উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের দরগাহ বিল তুলাতলী চৌকিদার বাড়ীর আবুল কালামের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম বলেন, আটককৃত ইয়াবা ব্যবসায়ী বেলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

২৪ ঘণ্টা/পূজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন