২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৮ মে ২০২১ www.24ghonta.news১৪ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ১৭ শাওয়াল ১৪৪২ হিজরি

হাটহাজারীতে ভারত ফেরত করোনা রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ মে, ২০২১ । ৬:২৯ সন্ধ্যা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:হাটহাজারীতে আবুল হোসেন (৫০) নামে ভারত ফেরত এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। সে উপজেলার গুমানমর্দ্দন ৪ নং ওয়ার্ডের আলীমুদ্দিন হাজির বাড়ির মৃত আলী আহমদের পুত্র। তিনি ভারতে পাঞ্জাবে একটি রাইস মিলে ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ফুফাতো ভাই এস.এম. নুরুল আবছার জানান, চলতি মাসের ১০ তারিখ ভারত থেকে দেশে আসেন আবুল হোসেন। গত ২৩ তারিখ তার শ্বাস কষ্ট শুরু হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনা পরীক্ষা করলে তাঁর পজিটিভ আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬মে) বিকেলে তার মৃত্যু হয়। খবর পেয়ে গাউছিয়া কমিটি বাংলাদেশ গুমানমর্দ্দন ইউনিয়ন শাখা মরহুমের দাফন কাফনের কার্য শেষ করে।
এদিকে একই ইউনিয়নে ভারত ফেরত আরো দুই জনের করোনা শনাক্ত হয়েছে। ৩নং ওয়ার্ডের মৃত বজল আহমদের ছেলে জাফর আলম চমেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অন্যদিকে ৪ নং ওয়ার্ডের মুরাদবাড়ীর মৃত কালো ফকিরের ছেলে শাহ আলম (৫০) নাজিরহাট স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ ব্যাপারে গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান জানান, আবুল হোসেন কোয়ারেন্টাইন ভেঙ্গে ঈদুল ফিতরের নামায পড়তে চাইলে তাকে কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করে তার উপর কড়া নজরদারি রাখা হয়। হাটহাজারীতে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট যেন ছড়াতে না পারে সেজন্য মৃত আবুল হোসেনের সংস্পর্শে আসা ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

২৪ঘণ্টা/এন এম রানা /কুতুব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন