২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩ জুন ২০২১ www.24ghonta.news২০ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ২৩ শাওয়াল ১৪৪২ হিজরি

ওমানে করোনায় নিভে গেল রাউজানের প্রবাসী দুই সহোদরের জীবন প্রদীপ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ । ৩:২৮ বিকাল

নেজাম উদ্দিন রানা, রাউজান চট্টগ্রাম: মধ্যপ্রাচ্যের দেশ সুলতানাত অব ওমানে করোনার প্রাদুর্ভাব কেড়ে নিয়েছে রাউজানের প্রবাসী দুই সহোদরের জীবন প্রদীপ। একই পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকে মূহ্যমান চিকদাইর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আব্দুল আলীর বাড়ীর লোকজন। একই সময়ে দুই ভাইয়ের মৃত্যু সংবাদে যেন শোকরে ঢেকে গেছে পুরো গ্রাম।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে,
দীর্ঘ সময় ধরে ওমানে কর্মরত ছিলেন চিকদাইর ইউনিয়নের দুই ভাই মোঃ আবুল কালাম ( ৬০) ও আবুল কাসেম (৫০)। গত ঈদের দিন দুই ভাই করোনায় আক্রান্ত হলে তাদেরকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘ ২১দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার ( ৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭ টায় ও ৯টার দিকে মাত্র দুই ঘন্টার ব্যাবধানে দুই ভাই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের সাথে আমার খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হঠাৎ করেই দুই ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে খারাপ লাগছে। ফ্লাইট জটিলতায় দুই ভাইয়ের দাফন ওমানেই সম্পন্ন হবে।

প্রবাসী আবুল কালাম বিবাহিত জীবনে দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার ছোট ভাই আবুল কাসেমের তিন কন্যা সন্তান রয়েছে।

২৪ঘণ্টা/এন এম রানা /নিজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন