২৪ঘণ্টা নিউজ ডেস্ক: চট্টগ্রামে প্রায় ১৩ লাখ শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ৫ জুন থেকেন গর ও জেলা মিলিয়ে সর্বমোট ১২ লাখ ৯৭ হাজার ৮১৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদের মধ্যে নগরের ৪১ ওয়ার্ডে ৫ লাখ ১০ হাজার ৩১ জন এবং ১৫টি উপজেলায় ৭ লাখ ৮৭ হাজার ৭৮৪ জন শিশুকেও এই ক্যাপসুল খাওয়ানো হবে।
হাম, ডায়রিয়া, রাতকানাসহ সব ধরনের রোগ থেকে বাঁচাতে ৬-৫৯ মাস বয়সী শিশুদের আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।বৃহস্পতিবার (৩ জুন) বিকালে চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। শুধুমাত্র সাপ্তাহিক ছুটির ২ দিন টিকা কর্মসূচি বন্ধ থাকবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধয়ক সুজন বড়ুয়া, স্বাস্থ্য পরিদর্শক (পটিয়া) অলক দাশসহ প্রমুখ
২৪ঘণ্টা /এন এম রানা,,,

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ । ৮:২৭ রাত