রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ মোঃ সাজ্জাদ হোসেন (২৬) নামের এক যুবককে আটক করেছে রাউজান থানা পুলিশ। সে নোয়াখালি জেলার চরচাঙ্গার দক্ষিণ হাতিয়া এলাকার মোঃ আলম শরীফের পুত্র।তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি, মারামারিসহ ৪টি মামলা রয়েছে।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব জানান, মোঃ সাজ্জাদ হোসেন চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মোতালেবের টেক এলাকার সেকান্দর সওদাগরের নতুন বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। সে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে একটি অস্ত্র বিক্রির উদ্দেশ্য বাসা থেকে বের হলে গোপন সংবাদের ভিত্তিতে এই সংবাদ পেয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক আবু হানিফের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়।
এ সময় তার হাতে থাকা একটি বাজারের থলের ভেতর রাখা দেশীয় তৈরী এলজি, তাজা কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়। ধৃত সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজুর পর তাকে আদালতে সোর্পদ করা হয়।রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
২৪ঘণ্টা / রানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৪ জুন, ২০২১ । ৫:০৯ সন্ধ্যা