২৪ ঘন্টা নিউজ
শনিবার ৫ জুন ২০২১ www.24ghonta.news২২ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ২৫ শাওয়াল ১৪৪২ হিজরি

জিয়া স্মৃতি জাদুঘরের নাম সংশোধনের দাবিতে ২৫ নং রামপুর ওয়ার্ড ছাত্রলীগের মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৫ জুন, ২০২১ । ৭:৪৪ রাত

২৪ঘন্টা ডেস্ক: জিয়া স্মৃতি জাদুঘরের নাম সংশোধন করে অবিলম্বে মহান মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর রাখার দাবি জানিয়েছে ২৫ নং রামপুর ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ। আজ শনিবার বিকালে নগরীর নয়াবাজারস্থ বিশ্বরোড মোড়ে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে
‌একটি বিক্ষোভ মিছিল নতুন বাজার বিশ্বরোড সড়ক প্রদক্ষিণ করে। ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাবেদ রহিম মুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবুর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন হালিশহর থানা ছাত্রলীগের আহবায়ক আব্দুর রহিম জিসান , যুগ্ন আহবায়ক আবুল কালাম, সাইফুদ্দিন রিফাত সহ ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি, রিফাত আবরার, সাংগঠনিক সম্পাদক, আলাউদ্দিন চৌধুরী প্রিন্স, মাঈনুদ্দিন নিহালসহ ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ।
‌

ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের গৌরব ধারণ করতে হলে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে নির্মুল করতে হবে।

২৪ঘণ্টা/রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন