২৪ ঘন্টা নিউজ
রবিবার ৬ জুন ২০২১ www.24ghonta.news২৩ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ২৬ শাওয়াল ১৪৪২ হিজরি

উল্টো পথে আসা ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ জুন, ২০২১ । ১২:২৬ দুপুর

হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম – খাগড়াছড়ি মহাসড়কের ধোপার দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম শুভ। সে স্থানীয় একটি চাকার দোকানে চাকুরী করতো বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে হাটহাজারীর ধোপার দিঘীর পাড় এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে শুভকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে শুভর মৃত্যু হয়। পরে ট্রাকটি পালিয়ে গেলে বাইক নিয়ে তাড়া করে ফতেয়াবাদ এলাকা থেকে আটক করে স্থানীয়রা।বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার পুলিশ জানান, আমরা লাশ উদ্ধার করে হাইওয়ের পুলিশকে খবর দিয়েছি। ওনারা এসে লাশ ময়নাতদন্তের জন্য ব্যবস্থা করবেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।

২৪ঘণ্টা/রাসেল /কুতুব

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন