২৪ ঘন্টা নিউজ
রবিবার ৬ জুন ২০২১ www.24ghonta.news২৩ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ২৬ শাওয়াল ১৪৪২ হিজরি

চট্টগ্রামের ফটিকছড়িতে বজ্রপাতে দুই জন নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ জুন, ২০২১ । ১২:৪৮ দুপুর

ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে বজ্রপাতে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। সকালে উপজেলার কাঞ্চননগর ইউপির ৮নং ওয়ার্ডস্থ ফেঁজারাম মহাজনের বাড়ি (ডলু পাড়া) সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি৷ চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব এ খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন লাকি দাশ ( ৩৮) ও ভানু রানী শীল (৪০)। এ ঘটনায় আহত মালতি রানী দাশ ( ৫০) ও শোভা রানী দাশ (৪৫) কে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, সকাল থেকে পাশ্ববর্তী নিজস্ব কৃষিক্ষেতে কাজ করছিলো এ চার নারী। হঠাৎ মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতে ক্ষেতেই আহত হন তারা। পরে স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আব্দুল মোনায়েম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেন।

২৪ঘণ্টা/রাসেল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন