২৪ ঘন্টা নিউজ
রবিবার ৬ জুন ২০২১ www.24ghonta.news২৩ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ২৬ শাওয়াল ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে বজ্রপাতে নিহত এক আহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৬ জুন, ২০২১ । ৬:৩২ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি:সীতাকুণ্ডে বজ্রপাতে মোহাম্মদ এসকান্দর হোসেন (৫০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় আহত হয়েছে বদরুল হাসান (২০) নামের একজন। আজ রবিবার বিকাল ৪ টার সময় উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাসনাবাদ গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এসকান্দর একই এলাকার মৃত হাবিবুল্লাহ’র পুুুুত্র। আহত হাসান গোপ্তখালী গ্রামের আবু বক্করের পুুুুত্র। জানা যায়, দিনভর প্রচন্ড বৃষ্টির সময় এসকান্দর ও হাসান বেড়িবাঁধ এলাকায় গরু চড়ানোর সময় বজ্রপাত শুরু হলে তারা বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। সেসময় বজ্রপাতের আঘাতে এসকান্দর ঘটনাস্থলে নিহত হন এবং হাসান আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বলেন,দুইজনই গরু নিয়ে বেড়িবাঁধে যায়। বিকালে বজ্রপাত শুরু হলে একজন ঘটনাস্থলে মারা যায়। আর একজন আহত হয়। তাকে স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

২৪ঘণ্টা /রাসেল /দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন