রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :চট্টগ্রামের রাউজান উপজেলা পরিষদ ও পৌরসভা পরিদর্শন করেছেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। ৮ জুন সকালে প্রথমে রাউজান উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনে গেলে সেখানে আজাদী সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেনায়েদ কবির সোহাগ। সেখান থেকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য তিনদিনব্যাপী ইংরেজী বিষয়ে দক্ষতা অর্জন কর্মশালার দ্বিতীয়দিনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তিনি।
এরপর আজাদী সম্পাদক এম মালেক রাউজান পৌরসভার কার্যালয়ে গেলে সেখানে ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট উপহার দেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। পৌরভবনে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাগণের সাথে এক মত বিনিময় সভায় পৌরসভার কাজের অগ্রগতি দেখে বর্তমান মেয়রের ভূয়শী প্রশংসা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, প্যানেল মেয়র সমীর দাশ গুপ্ত পৌর কাউন্সিলর
জানে আলম জনি, এয়াকুব চৌধুরী হেলাল, মাহমুদ নেওয়াজ, ও শিহাব মালেক, আজাদী সম্পাদক পৌরসভার মুজিব কর্ণার ঘুরে দেখেন। আজাদী সম্পাদকের রাউজান আগমনে রাউজান প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, জাহেদুল আলম, বেলাল উদ্দীন, প্রদীপ শীল সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাংবাদিক আরফাত হোসাইন।
২৪ঘণ্টা/রানা /নিজাম,

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১ । ৪:২২ বিকাল