২৪ ঘন্টা নিউজ
বুধবার ৯ জুন ২০২১ www.24ghonta.news২৬ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ২৯ শাওয়াল ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে নবাগত ইউএনও শাহাদাত হোসেন’র যোগদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ জুন, ২০২১ । ৪:৪৬ বিকাল

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছন মো.শাহাদাত হোসেন। তিনি বিদায়ী ইউএনও মিল্টন রায় এর স্থলাভিষিক্ত হয়েছেন।

আজ বুধবার (৯ জুন) সকালে নতুন ইউএনও যোগদান করেন। এসময় বিদায়ী ইউএনও মিল্টন রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।

এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তীসহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

এর আগে মো. শাহাদাত হোসেন নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। তিনি লক্ষীপুর জেলার বাসিন্দা। এলাকা থেকে মাদক, সন্ত্রাস, যানজট, বাল্যবিবাহরোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মুল করতে কাজ করবেন বলে জানিয়েছেন। এছাড়া সরকারের উন্নয়ন মূলক কাজ ও শিক্ষা নিয়ে কাজ করতে সকলের সহযোগীতা চেয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন