নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে ১১ দালালকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১টি পাসপোর্ট, ৩টি পাসপোর্টের ফরম ও ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা হলেন-সাইফুল, আমিনুল, রকিব, জহির, জুনাইদ, মুজিবুল, আহমদ হোসেন, জাকির হোসেন, সাকিব, জামাল ও সাইদুল। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কবিরুল ইসলাম জানান, পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ পাসপোর্ট অফিস থেকে ১১ দালালকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হবে।
২৪ঘণ্টা /রানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৯ জুন, ২০২১ । ১১:৩৭ রাত