২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১০ জুন ২০২১ www.24ghonta.news২৭ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ১ জিলকদ ১৪৪২ হিজরি

শিখরের টানে নিজ গ্রামে সীতাকুণ্ডের কন্যা বৃটেনে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার সাঈদা মুনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ । ১১:০২ রাত

কামরুল ইসলাম দুলু : শিখরের টানে নিজ গ্রামে এসেছেন বৃটেনে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের মেয়ে সাঈদা মুনা তাসনিম।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ গ্রাম সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নে আসলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সীতাকুণ্ড উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) রাশেদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামীসহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। তাঁর বাবাও মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী বলেন, বৃটেনে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম আমাদের সীতাকুণ্ডের মেয়ে। তিনি নাড়ির টানে নিজ গ্রামে এসেছেন তাঁর মরহুম দাদা-দাদীর জিয়াফতের উদ্দেশ্য সংক্ষিপ্ত সময়ের জন্যে।

উল্লেখ, সাঈদা মুনা তাসনিম বর্তমানে বৃটেনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োজিত আছেন। সাঈদা তাসনিম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। পেশাগত জীবনে তিনি জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পদে অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অণুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন সাঈদা তাসনিম। ব্যক্তিগত জীবনে সাঈদা মুনা তাসনিম তিন সন্তানের জননী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন