২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১১ জুন ২০২১ www.24ghonta.news২৮ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ২ জিলকদ ১৪৪২ হিজরি

চট্টগ্রামে মাইক্রোবাস চাপায় পুলিশের এএসআই নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১ । ৩:১৯ বিকাল

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় মাদক উদ্ধার করতে গিয়ে মাইক্রোবাস চাপায় কাজী মোহাম্মদ সালাউদ্দিন নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১১ জুন) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, মাদক আছে এমন তথ্যের ভিত্তিতে মাইক্রবাসটিকে থামাতে সিগন্যাল দেয় চান্দগাঁও থানায় এস আই সালাউদ্দিন। কিন্তু মাইক্রোবাসটি না থামিয়ে ওই পুলিশ সদস্যের উপর দিয়ে চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ৭শ’ ৩০ লিটার চোলাই মদসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পানেনি পুলিশ।

২৪ঘণ্টা/রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন