২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১১ জুন ২০২১ www.24ghonta.news২৮ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ২ জিলকদ ১৪৪২ হিজরি

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিমের ইন্তেকাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১ । ৪:৪৮ বিকাল

বোয়ালখালী প্রতিনিধি:বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম সওদাগর (৭১) নগরীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)।তিনি বোয়ালখালী উপজেলার কধুরখীল ইমাম নগর এলাকার মরহুম খলিলুর রহমান সওদাগরের ছেলে। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদে আসর ইমাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।তিনি ইমাম নগর মহল্লা কমিটির সভাপতি ছিলেন। এছাড়া সমাজসেবা মূলক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে এলাকাবাসী উন্নয়নে কাজ করে গেছেন।
তাঁর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা আবুল বশর কমান্ডার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার ও কধুরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম শেফু শোক জানিয়েছেন।

২৪ঘণ্টা/রানা /পুজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন