রাউজান(চট্টগ্রাম)প্রতিনিধি:আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজানে আলোচনা সভা অনুষ্টিত হয়। শুক্রবার (১১ জুন) দিবসটি উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে বিকেলে মুন্সিরঘাটাস্থ রাউজান উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, পৌর যুবলীগের সভাপতি হাসান মোঃ রাসেল,স্বেচ্ছাসেবকলীগ নেতা শওকত হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ।
যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ আলম চৌধুরী, ইরফান আহমেদ চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, পৌর কাউন্সিলর এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দীলিপ চৌধুরী, পৌর আ.লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম শাহজাহান, তসলিম উদ্দিন চৌধুরী, আজিজুল হক কোম্পানী,
যুবলীগ নেতা তপন দে,
আবু ছালেক, সাবের হোসেন, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন পিবলু, তানভীর চৌধুরী, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ নাছির, বেলাল হোসেন সিফাত।বক্তারা বলেন,২০০৭ সালের ১৬ জুলাই সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সুধা সদনের বাসভবন থেকে দেশরত্ন শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল।
দীর্ঘ ১১ মাস কারাভোগের পর আওয়ামীলীগ, অঙ্গসংগঠনসহ জনগণের অনমনীয় চাপের মুখে বাধ্য হয়ে ২০০৮ সালের ১১জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। পরবর্তী সময়ে ক্ষমতায় এসে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।
বক্তারা বলেন, অতীতেআওয়ামীলীগ ষড়যন্ত্রের কাছে কখনো মাথা নত করেনি ভবিষ্যতেও করবেনা। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রধানমন্ত্রীর সাহসী ও যোগ্য নেতৃত্বে দেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে আজ পরিচিতি লাভ করেছে।
২৪ঘণ্টা /রানা /নিজাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১ । ৬:১৬ সন্ধ্যা