২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১১ জুন ২০২১ www.24ghonta.news২৮ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ২ জিলকদ ১৪৪২ হিজরি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের অ্যাম্বুল্যান্স দিল ‘সুফি মিজান ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১ । ৮:৪২ রাত

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের রোগী ও চিকিৎসাসেবার সঙ্গে জড়িতদের ব্যবহারের জন্য অ্যাম্বুল্যান্স উপহার দিয়েছে ‘সুফি মিজান ফাউন্ডেশন’ শুক্রবার (১১ জুন) বিকেল ৩টায় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বীর সভাপতিত্বে অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, পিএইচপি অটো মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. আকতার পারভেজ হিরু। বক্তব্য দেন সিনিয়র কনসালটেন্ট ডা. অজয় দাশ।

উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, নুরুল আলম মিয়া প্রমুখ।মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। এ হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স সংকটের কারণে রোগীদের পরিবহনে সমস্যা হয়। তা ছাড়াও চিকিৎসাসেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদেরও অনেক সময় গভীর রাতে কর্তব্য শেষ করে বাসায় ফিরতে পরিবহন সমস্যায় ভুগতে হয় তা জানতে পেরে পিএইচপি গ্রুপকে অ্যাম্বুলেন্স প্রদানের জন্য অনুরোধ জানালে তারা সম্মত হন।

এ অ্যাম্বুলেন্সে প্রাপ্তির কারণে জেনারেল হাসপাতালে রোগী এবং চিকিৎসাসেবার সঙ্গে জড়িতদের দুর্ভোগ অনেকটা কমবে বলে শিক্ষা উপমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।তিনি সুফি মিজান ফাউন্ডেশনকে বিগত দিনের মতো মানবতার সেবায় এগিয়ে আসায় ধন্যবাদ জানান।

২৪ঘণ্টা/রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন