২৪ ঘন্টা নিউজ
শনিবার ১২ জুন ২০২১ www.24ghonta.news২৯ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ৩ জিলকদ ১৪৪২ হিজরি

আনোয়ারায় দুই দিনে দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ জুন, ২০২১ । ১০:০০ রাত

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:চট্টগ্রাম আনোয়ারায় পীরখাইন ও কৈনপুরা গ্রামে পুকুরে ডুবে দুই দিনে দুই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে শনিবার (১২ জুন) দুপুর বারোটার দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের পীরখাইন পশ্চিম পাড়া এলাকায় দুই বছর বয়সের মোহাম্মদ হামেদ হাসান নামের পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়।নিহত শিশুটি হলো পীরখাইন গ্রামের মোহাম্মদ আরিফ উল্লাহ’র ছেলে।

হামেদের বাবা আরিফ উল্লাহ বলেন, পরিবারের সদস্যদের অজান্তে বেলা ১১টার দিকে হামেদ পুকুরে পড়ে গেলে কিছুক্ষণ পর পুকুর থেকে আমরা উদ্ধার করি। পরে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আনোয়ারা হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ ফারজানা বলেন, শনিবার দুপুরে উপজেলার পীরখাইন গ্রামের ২ বছর বয়সের একটি শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার আগেই শিশুটির মৃত্যু হয়।

এছড়াও গতকাল (শুক্রবার) উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের কৈণপুরা গ্রামের মহাজন পাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয় অতুল মহাজন (৫) নামে এক শিশুর । নিহত শিশুটি স্থানীয় ওষুধ ব্যবসায়ী সুমন মহাজনের ছেলে।

২৪ঘণ্টা /রানা / জাবেদ

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন