২৪ ঘন্টা নিউজ
রবিবার ১৩ জুন ২০২১ www.24ghonta.news৩০ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ৪ জিলকদ ১৪৪২ হিজরি

সর্তা খালের জোয়ারের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৩ জুন, ২০২১ । ৭:০৯ রাত

রাউজান প্রতিনিধি:

রাউজানে নানার বাড়ীতে বেড়াতে এসে সর্তা খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম তানভীর হোসেন ( ৭)। সেই ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের শান্তির হাট আমতলা গ্রামের মোঃ আকতার হোসেনের মেঝ ছেলে। রোববার ( ১৩ জুন) দুপুর ২টার দিকে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামের তাঁর মিয়া মেম্বারের বাড়ীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতর মামা মোহাম্মদ আলী জানান, নিহত শিশু তানভীর আমার চাচাতো বোন ইয়াসমিনের ছেলে। সেই মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসে নানার বাড়ীর অন্যান্য শিশুদের সাথে খেলা খেলা করছিল। খেলার এক ফাঁকে নানা বাড়ির পাশের থাকা সর্তা খালের পানিতে গোসল করতে নেমে পানির শ্রোতে ডুবে যায় তানভীর।

এ সময় সাথে গোসল করতে যাওয়া অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন । তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা যায়, দুই ভাই বোনের মধ্যে সে সবার ছোট।

২৪ঘণ্টা/রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন