২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৫ জুন ২০২১ www.24ghonta.news১ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ৬ জিলকদ ১৪৪২ হিজরি

তিন মাসের জন্য বন্ধ করে দেয়া ফৌজদারহাট- বায়েজিদ রোড ৮ দিনের মাথায় ফের চালু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ । ৫:১০ সন্ধ্যা

কামরুল ইসলাম দুলু :

পাহাড় ধসের শঙ্কায় তিন মাসের জন্য বন্ধ করে দেয়া ফৌজদারহাট- বায়েজিদ লিংক রোডটি ৮ দিনের মাথায় ফের খুলে দেওয়া হয়েছে। গত ৮ জুন (মঙ্গলবার) সকাল থোকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় লিংক রোড নির্মাণকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। চট্টগ্রাম শহরকে যানজটের অভিশাপ থেকে মুক্ত করতে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড নির্মাণ করে সরকার।

প্রায় এক বছরের অধিক সময় আগে সড়কটি চালু হয়েছে। কিন্তু সড়কটির দুই পাশে ঝুঁকিপূর্ণভাবে খাড়া দাঁড়িয়ে থাকা ১৬টি পাহাড়কে ঝুঁকিমুক্ত করতে সিদ্ধান্ত হয়নি এই দীর্ঘ সময়ে। এরমধ্যে ভারী বৃষ্টিপাতের কারণে ধস শুরু হয়েছে পাহাড়গুলোতে। গত কয়েকদিন টানা বৃষ্টির পর পরিবেশ অধিদপ্তরের পরামর্শে সড়কটি দুইদিকেই যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সিদ্ধান্ত হয় পাহাড় ধসের আশঙ্কায় বর্ষা মৌসুমের ৩ মাসের জন্য বন্ধ থাকবে এ সড়ক। কিন্তু বন্ধ করার এক সপ্তাহ না যেতেই খুলে দেয়া হয়েছে চট্টগ্রাম শহরের সাথে সীতাকুণ্ডের এই সংযোগ সড়কটি। জানা যায়, সড়কটি বন্ধ করে দেওয়ার পর থেকে চট্টগ্রাম শহরে যানবহনের চাপ বেড়ে যায়।

এই সড়কটি চালু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন জেলার গাড়িগুলো যানজট এড়াতে এ সড়কটি ব্যবহার করে। বায়েজিদ সংযোগ সড়ক হওয়ার ফলে ফৌজদারহাট দিয়ে যাানবাহনগুলো অল্প সময়ে শহরে ঢুকে যায়। এর ফলে নগরীর কর্ণেলহাট, একেখান মোড়, অলংকার মোড়ে গাড়ির চাপ অনেকাংশে কমে আসে। এদিকে আজ মঙ্গলবার থেকে আবারো সড়কটি খুলে দেওয়া হয়েছে। এব্যাপারে সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, পাহাড়ধসের শঙ্কা ও নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে সড়কটিতে যান চলাচল বন্ধ করা হয়েছিল। কিন্তু এতে করে নগরীর জিইসি মোড়, দুই নম্বর গেট ও খুলশী এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে বিভিন্ন মহলের সুপারিশে পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

২৪ঘণ্টা/রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন