২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৫ জুন ২০২১ www.24ghonta.news১ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ৬ জিলকদ ১৪৪২ হিজরি

আনোয়ারায় সড়কের পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ । ৮:৪৫ রাত

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি :

চট্টগ্রামে আনোয়ারা উপজেলা সরকারি খাস জায়গায় অবৈধভাবে গড়ে দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) তানভীর হাসান চৌধুরী।মঙ্গলবার (১৫ ই জুন) বিকাল ৩ টায় শাহ মোহছেন আউলিয়া রোড মহাল খাঁন বাজার ও আশেপাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী অভিযানের বিষয়ে বলেন, মহাল খাঁন বাজারে খাস জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। বাজারের সম্পূর্ণ জায়গা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত তদারকি করা হবে যেন বাজারের জায়গায় কোন অবৈধ স্থাপনা বসতে না পারে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাজারের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা শাহ হার্ডওয়্যার নামের দোকান ১টি, ভাই ভাই মোটর পার্টস ১টি, চায়ের দোকান ১টি, পানের দোকান ১টি, সিএনজির গ্যারেজ ১টি, মোট ৫টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

বাজারের ব্যবসায়ি নূরুল আবছার সওদাগর বলেন বাজারের সরকারি খাস জায়গাগুলো অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাজারের আওতায় নিয়ে আসতে পারলে আনোয়ারা উপজেলার মধ্য মহাল খাঁন বাজার একটি সুন্দর কাঁচা বাজার হবে।

২৪ঘণ্টা /রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন