২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১৫ জুন ২০২১ www.24ghonta.news১ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ৬ জিলকদ ১৪৪২ হিজরি

হাটহাজারীতে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম, শিক্ষক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ । ১০:৫৯ রাত

হাটহাজারী প্রতিনিধি:

হাটহাজারী পৌরসভার ফটিকা কামালপাড়া বায়তুল কোরআন নামক মাদ্রাসার হেফজ বিভাগের এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগে মাদ্রাসার পরিচালক হাফেজ কামাল উদ্দিন (৫৩) কে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। মাদ্রাসা শিক্ষকের বেধড়ক পিটুনির শিকার ওই মাদ্রাসা শিক্ষার্থীর নাম মো. ওসমান (১২)। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

সূত্র জানায়, সোমবার ( ১৪ জুন) সকালে মাদ্রাসায় ওসমানের সঙ্গে তার এক সহপাঠীর ধাক্কাধাক্কির বিষয়টি মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা কামাল উদ্দিন জানতে পারলে তিনি ওসমানের ওপর চড়াও হয়ে তাকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেন। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন ও মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে।এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি ( তদন্ত) রাজিব শর্মা জানান, মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগে ঐ শিক্ষার্থীর পিতা আবুল কাশেম বাদী হয়ে মাদ্রাসা পরিচালক হাফেজ কামাল উদ্দিনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে।

২৪ঘণ্টা /রানা /পারভেজ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন