২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৬ জুন ২০২১ www.24ghonta.news২ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ৭ জিলকদ ১৪৪২ হিজরি

আগ্রাবাদ ও রামপুর ওয়ার্ড়ে বকেয়া পৌর কর আদায়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৬ জুন, ২০২১ । ৮:৪৯ রাত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিট্রেট মিসেস জাহানারা ফেরদৌস’র নেতৃত্বে আগ্রাবাদ ও রামপুর ওয়ার্ড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বকেয়া কর আদায় করা হয়েছে।
বুধবার রাজস্ব সার্কেল-৭ এর আওতাধীন এলাকা থেকে ১৩ লাখ ৭৬ হাজার ৫৮৮ টাকা আদায় করা হয়।

এসময় সিএমপি পুলিশের একটি চৌকশ টিম সহযোগীতা করেন। উপস্থিত ছিলেন কর কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দীন চৌধুরী, পেশকার জয়নাল আবেদীন, উপ কর কর্মকর্তা দীদারুল আলম, বাবু শীতল দত্ত, মোহাম্মদ হাসান, কর আদায়কারী মীর মোহাম্মদ এসপাকুল ইসলাম, হোসেন আরঙ্গজেব সিবলু, মোসলেম উদ্দীন, মোহাম্মদ মুজিব, মোহাম্মদ কায়েস, লিটন বড়ুয়া, সুজন শীল সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

২৪ঘণ্টা/রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন