২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ জুন ২০২১ www.24ghonta.news৩ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ৮ জিলকদ ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো রিক্সা চালকের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১ । ৪:০৫ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের শীতলপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ ইউনুস ( ৫০) নামের এক রিক্সা চালক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর একটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার মহাসড়কে এদূর্ঘটনা ঘটে। নিহত ইউনুসের বাড়ি ভোলা জেলার চৌমুহনী তবে তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কদমরসুল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

জানা যায়, চট্টগ্রামমূখী একটি কার্ভাডভ্যান একইমূখী একটি রিক্সাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রিক্সা চালক নিহত হয়।

এব্যাপারে বার আউলিয়ার হাইওয়ে থানার এসআই জসিম বলেন, একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের চাপায় এক রিক্সা চালক নিহত হয়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করি। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন