২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ জুন ২০২১ www.24ghonta.news৩ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ৮ জিলকদ ১৪৪২ হিজরি

পারকি সৈকতের পরিত্যক্ত মাল্টাগুলো অপসারণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১ । ৯:২২ রাত

আনোয়ারা প্রতিনিধিঃঃ চট্টগ্রামের আনোয়ারায় পারকি সৈকতের প্রায় আধাঁ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা পরিত্যক্ত মাল্টাগুলো উপজেলা প্রশাসনের উদ্যােগে অপসারণ করা হয়েছে।

বুধবার (১৬ জুন) সকাল থেকেই পার্কি বীচে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় হাজার হাজার মালটা। এসব মালটায় যেন পারকির পরিবেশ নষ্ট না হয় তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গর্ত করে তা পুতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদের নেতৃত্বে বিকেল ৪টার দিকে পারকী বীচে গর্ত করে এসব মালটা পুতে ফেলা হয়।

এই বিষয়ে ইউএনও শেখ জুবায়ের আহমেদ বলেন, পারকী সৈকতে ফেলে যাওয়া মেয়াদোত্তীর্ণ মাল্টার কারণে পরিবেশের যাতে ক্ষতি না হয় সেজন্য গর্ত করে এসব মাটি চাপা দেয়া হয়েছে।

কারা মালটা ফেলে গেছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখনো এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানায় রাতে ট্রাকে করে এনে এসব মালটা ফেলে রেখে গেছে। পুলিশকে বিষয়টি তদন্ত করার জন্য বলা হয়েছে।

২৪ ঘণ্টা/জাবেদুল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন