২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৭ জুন ২০২১ www.24ghonta.news৩ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ৮ জিলকদ ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় রিক্সা চালকসহ ট্রাকের হেলপার নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১ । ৯:২৬ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পৃথক সড়ক দূর্ঘটনায় রিক্সা চালকসহ দুইজন নিহত হয়েছে। উপজেলার শীতলপুর ও বানুরবাজার এলাকায় পৃথক দুইটি সড়ক দূর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দুপুর একটার সময় সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোঃ ইউনুস (৫০) নামের এক রিক্সা চালক নিহত হয়েছে। নিহত ইউনুসের বাড়ি ভোলা জেলার চৌমুহনী তবে তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কদমরসুল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।

অন্যদিকে একইদিন বিকাল ৪টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় মহাসড়কে ট্রাক থেকে রোলড কয়েল পড়ে ঔই ট্রাকের হেলপার ঘটনাস্থলে নিহত হয়। নিহত হেলপার মোঃ হিরা হোসেন(২৪) কিশোরগঞ্জ জেলার মোক্তার হোসেনের পুত্র।

এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন , নিহত রিক্সা চালক ও ট্রাকের সহকারীর লাশ আইনি প্রক্রিয়া শেষে পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন