২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৮ জুন ২০২১ www.24ghonta.news৪ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ৯ জিলকদ ১৪৪২ হিজরি

বোয়ালখালীতে বিয়ের আয়োজন: দুই কমিউনিটি সেন্টারকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১ । ৬:১৯ সন্ধ্যা

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে বিয়ের আয়োজন করায় দুই কমিউনিটি সেন্টারকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১৮জুন) দুপুরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজনের খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত উপজেলার কানুনগোপাড়া নন্দন পার্ক ও তাজ পার্ক নামক দুই কমিউনিটি সেন্টারে জরিমানা করেন।

এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার। তিনি বলেন, বিয়ের আয়োজন করায় দুই কমিউনিটি সেন্টারকে ৭ হাজার টাকা করে ১৪ হাজার টাকা জরিমানা ও বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতের জন্য তাদেরকে সর্তক করা হয়েছে ।

২৪ঘণ্টা/পুজন

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন