২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১৮ জুন ২০২১ www.24ghonta.news৪ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ৯ জিলকদ ১৪৪২ হিজরি

কর্ণফুলীতে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১৬

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১ । ৭:১৬ রাত

চট্টগ্রামের কর্ণফুলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুন) বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১৬ জন।

নিহত দুজন হলেন পটিয়ার দক্ষিণ মালিয়ারার নুরুল আমিনের ছেলে নুরুল আবসার (৪৮) ও অজ্ঞাত পরিচয়ের ১৮ বছর বয়সী এক তরুণ।

আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে- ডেইজি সর্দার (৩৫), রুবেল (৩২), সুমন দে (২৮), সুমন চৌধুরী (৩০), রিটন দেব (৪৫), রহমত আলী (৪৫), পিল্টু দাশ (৩০), কবির বিশ্বাস (৫০), বেলাল (৩৭), মুজিবুল্লাহ (৫৫), ইরফান (২৩), রিজিয়া বেগম (৩৫), সোহাগ মিয়া (৩২) এবং অজ্ঞাত পরিচয়ের ৩২ ও ২৫ বছর বয়সী ২ জন পুরুষকে। এ ছাড়া ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে মো. ইদ্রিসকে (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। তিনি বলেন, ‘পটিয়ামুখী একটি বিআরটিসি বাসের সঙ্গে ও বিপরীত দিক থেকে আসা মিনিবাসের সংঘর্ষ হলে আহতদের ঘটনা ঘটে। আহত অবস্থায় ১৬ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

২৪ ঘণ্টা/পায়েল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন