২৪ ঘন্টা নিউজ
রবিবার ২০ জুন ২০২১ www.24ghonta.news৬ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১১ জিলকদ ১৪৪২ হিজরি

চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ জুন, ২০২১ । ৯:৪১ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের রাউজান উপজেলার বিভিন্নস্থানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরী বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ব্যবস্থাপনায় ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ টি পরিবারকে নতুন গৃহ নির্মাণের জন্যে ঢেউটিন ও
গৃহ নির্মাণ মঞ্জুরী বিতরণ করা হয়।

২৪ঘণ্টা/নিজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন