২৪ ঘন্টা নিউজ
রবিবার ২০ জুন ২০২১ www.24ghonta.news৬ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১১ জিলকদ ১৪৪২ হিজরি

রাউজানে ৪৮৮ ভূমিহীনদের মাঝে গৃহের চাবি ও দলিল তুলে দিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ জুন, ২০২১ । ৯:৫২ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার এ স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলায় ৪শ ৮৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও গৃহ প্রদান করা হয়েছে।রোববার (২০জুন) সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও গৃহ প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় ২য় পর্যায়ে দেশব্যাপী ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী নিজ হাতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের দলিল ও চাবি তুলে দেন। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারী কমিশনার (ভূমি)অতীশ দর্শী চাকমা, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুণ, উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।

অনুষ্টানে রাউজানের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ঘণ্টা /নিজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন