২৪ ঘন্টা নিউজ
রবিবার ২০ জুন ২০২১ www.24ghonta.news৬ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১১ জিলকদ ১৪৪২ হিজরি

আনোয়ারায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার, মাথা গোঁজার ঠাঁই পেল ২৫ পরিবার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ জুন, ২০২১ । ১০:০৫ রাত

আনোয়ারা(চট্টগ্রাম)সংবাদদাতাঃ

মুজিববর্ষে উপলক্ষে সারা দেশের ন্যায় আনোয়ারায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন ২৫ পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই।রবিবার (২০ জুন) সকালে গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এসব বাড়ি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা কৃষি অফিস হলরুম থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ।
এসময় ২৫ জন গৃহহীনদের হাতে ঘরের চাবি এবং দলিল হস্তান্তর করা হয়।এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি), এস এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জমিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, বরুমছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন চৌধুরী, চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন হিরু সহ ঘরপ্রাপ্ত ২৫ পরিবারের সদস্যরা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, উপজেলার ভূমি ও গৃহহীনদের জন্য ৬০০ ঘরের বরাদ্ধ পাওয়া গেছে। এরমধ্যে উপজেলার বরুমচড়া ইউনিয়নে ২৫টি ঘর বিতরণ করা হয়েছে। ইতিমধ্যে যারা ঘর পেয়েছেন তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করবেন এবং বাড়ির আশেপাশে গাছ লাগাবেন।

উল্লেখ্য সারাদেশে প্রথমধাপে ৬৬ হাজার ১শত ৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রধান এবং ৩হাজার ৭শত ১৫ পরিবারকে জমিসহ ব্যারাকে পুনবার্সন করা হয়েছে।আজ দ্বিতীয় দফায় ৫৩ হাজার ৩৪০ টি পরিবার জমিসহ ব্যারাকে পুনবার্সন করা হয়েছে।এ প্রকল্পের আওতায় ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরে দুইটি বেড রুম, রান্নাঘর, টয়লেট ও একটি বারান্দা নিয়ে ঘর ও আশপাশের জমি মিলিয়ে দুই শতক জমি দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ঘরের দলিল ও সনদ হস্তান্তর করা হয়েছে।

২৪ঘণ্টা/জাবেদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন