২৪ ঘন্টা নিউজ
রবিবার ২০ জুন ২০২১ www.24ghonta.news৬ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১১ জিলকদ ১৪৪২ হিজরি

রাউজান পৌরসভায় ৪০০ দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২০ জুন, ২০২১ । ১০:১৫ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের রাউজানে পৌরসভার দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।২০ জুন রবিবার রাউজান পৌরসভা চত্ত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন।

পৌর কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ বশির উদ্দিন খান,প্যানেল মেয়র-২ এডভোকেট সমীর দাশ গুপ্ত,প্যানেল মেয়র-৩ নাছিমা আক্তার, পৌর মহিলা কাউন্সিলর জেবুন্নেসা, জান্নাতুল ফেরদৌস ডলি, কাউন্সিলর কাজী ইকবাল, শওকত হাসান, আজাদ হোসেন,এড. দিলীপ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী।অনুষ্ঠানের পূর্বে পৌরসভা অঙ্গনে ফলদ গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

২৪ঘণ্টা /নিজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন