২৪ ঘন্টা নিউজ
সোমবার ২১ জুন ২০২১ www.24ghonta.news৭ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১২ জিলকদ ১৪৪২ হিজরি

কর্ণফুলীতে পাথর বোঝাই লাইটার জাহাজ ডুবি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২১ জুন, ২০২১ । ১১:৫৮ রাত

কর্ণফুলী নদীতে পাথর বোঝাই করা ‘এমভি রুহুল আমিন খান’ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ জাহাজের নাবিকরা নিরাপদে কূলে উঠতে সক্ষম হয়েছেন।

সোমবার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে জাহাজটি পুরোপুরি ডুবে যায়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে পাথর খালাস করে এমভি রুহুল আমিন খান নামের লাইটার জাহাজটি কর্ণফুলীর ঘাটে ভেড়ানোর জন্য আনা হচ্ছিল।

একপর্যায়ে নদীতে নোঙর করা ‘ওটি মিক হৃদয় ১’ নামের একটি খালি অয়েল ট্যাংকারের সঙ্গে ধাক্কা লাগে এমভি রুহুল আমিন খানের। এরপর এমভি রুহুল আমিন খান ক্রমে ডুবে যেতে থাকে।
সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে জাহাজটি পুরোপুরি ডুবে যায়। নাবিকরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

ওসি জানান, ডুবে যাওয়া জাহাজের মাস্টার পুলিশকে জানিয়েছেন নদীতে তীব্র স্রোতের ঘূর্ণিতে পড়ায় জাহাজটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি।

২৪ ঘণ্টা/পায়েল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন