২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২২ জুন ২০২১ www.24ghonta.news৮ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১৩ জিলকদ ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে সেবা ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ জুন, ২০২১ । ৫:৪৫ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি : গ্রাহকদের ডিজেল, পেট্রোল ও অকটেন ওজনে কম দেওয়ার অপরাধে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় অবস্থিত সেবা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (২২ জুন) বেলা এগারো টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এ জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন পেট্রোল পাম্পের বিরুদ্ধে ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাণে কম দেওয়ার অভিযোগ রয়েছে। এ অবস্থায় ওই ফিলিং স্টেশনটিতে অভিযান চালানো হয়। এতে গ্রাহকদেরকে ওজনে তেল কম দেওয়ার প্রামাণ মেলে। ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন