২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৩ জুন ২০২১ www.24ghonta.news৯ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১৪ জিলকদ ১৪৪২ হিজরি

আ.লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ জুন, ২০২১ । ৭:৩৭ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি: কেক কাটার মাধ্যমে মহান স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেয়া উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় আমেরিকা থেকে ভার্চুয়ালী সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া।

সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ, জেলা আ.লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. ভবতোষ নাথ, চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন রেহান উদ্দিন রেহান, তাজুল ইসলাম নিজামী, জাহেদ হোসেন নিজামী, ছাদাকাত মিয়াজী, মোরশেদ হোসেন চৌধুরী, মনির আহমেদ, সালাউদ্দিন আজিজ, পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহাজাহান, পৌর কাউন্সিল সফিউল আলম চৌধুরী মুরাদ, বারৈয়ারঢালা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এড.ফজলে করিম চৌধুরী নিউটন, সাবেক ছাত্রনেতা আসলাম হাবীবসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন