২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৩ জুন ২০২১ www.24ghonta.news৯ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১৪ জিলকদ ১৪৪২ হিজরি

আনোয়ারায় আ’লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৩ জুন, ২০২১ । ৭:৪৬ রাত

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এই উপলক্ষে বুধবার (২৩ জুন) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলার গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মন্নান চৌধুরী’র সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন, সুগ্রীব মজুমদার দোলন, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু জাফর তালুকদার, যুবলীগের যুগ্ম আহবান অনুপম চক্রবর্তী।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলার ২নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, ৮নং চাতরী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন হিরু,৩নং রায়পুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আমিন শরীফ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল মালেক, সদস্য এরশাদ আলী সোহেল, এম নজরুল ইসলাম, মোহাম্মদ ফোরকান, উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদুর রশিদ, মোহাম্মদ ইলিয়াস প্রমুখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন গুলোর নেতা-কর্মীরা।

২৪ ঘণ্টা/জাবেদুল

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন