২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৪ জুন ২০২১ www.24ghonta.news১০ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১৫ জিলকদ ১৪৪২ হিজরি

রাউজান উপজেলা চত্বরে উন্নতজাতের চারা রোপন করলেন ইউএনও সোহাগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ । ৮:০০ রাত

রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে জাতীয় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির অংশ হিসেবে উন্নত জাতের ফলদ বৃক্ষ রোপন করা হয়েছে।

২৪ জুন (বৃহস্পতিবার) উপজেলা পরিষদ চত্বরে উন্নতজাতের সূর্যডিম জাতীয় আম গাছের চারা রোপন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ। এ সময় উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সঞ্জীব কুমার সুশীল উপস্থিত ছিলেন।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় আমরা রাউজানে উন্নতজাতের ফলদ বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত রেখেছি। তারই অংশ হিসেবে উপজেলা পরিষদ সন্মুখস্থ চত্বরে সূর্যডিম নামের উন্নত জাতের আম গাছের চারা রোপন করেছি।

২৪ ঘণ্টা/নেজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন