২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২২ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৯ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

প্রধানমন্ত্রীর জন্য সৌরভের ৫০ পদের ভোজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ । ৪:৩৭ বিকাল

বাংলাদেশ-ভারত কলকাতার ইডেন গার্ডেনে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে নামবে। আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটের আলোতে বাংলাদেশ-ভারত এর সিরিজের শেষ টেস্ট ম্যাচ। ঐতিহাসিক এই টেস্ট ম্যাচকে নিয়ে জাকজমকপূর্ণ আয়োজন করবে বিসিসিআই নতুুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। যেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর তাইতো হরেকরকম ভোজের আয়োজন করবে বিসিসিআই এর সভাপতি দাদাগিরির দাদা সৌরভ গাঙ্গুলী।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর আয়োজনকে বর্ণাঢ্য ও স্মরণীয় করে রাখতে ইডেন টেস্টের প্রথমদিন রাজকীয় মধ্যাহ্নভোজ আয়োজন করতে যাচ্ছে সিএবি। ম্যাচের প্রথমদিন টসের আগে থেকে শুরু করে কয়েক ঘণ্টা ইডেনে উপস্থিত থাকার কথা রয়েছে শেখ হাসিনার। আর এ সময়ের মাঝেই প্রায় ৫০ পদের রাজকীয় মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হবে তার জন্য।

কী থাকবে সেই মধ্যাহ্নভোজে? ভারতীয় দৈনিক এই সময়ের প্রতিবেদন মতে, গঙ্গার ইলিশ, পাবদা সর্ষে, ভেটকি পাতুরি, ডাব চিংড়ি- মাছের এই পদগুলো ছাড়াও দুই বাংলার প্রথামাফিক সবরকম জনপ্রিয় পদই থাকবে অতিথি আপ্যায়নে। যার মধ্যে থাকছে শুক্তো, আলু পোস্ত, ফুলকপির রোস্ট, ছানার ডালনাসহ অন্তত ৫০’র বেশি পদ।

এছাড়া ভাত, রুটি, পোলাও, পায়েস, চাটনির মতো পদগুলি তো থাকছেই। যেসব অতিথির মাছ পছন্দ নয়, তাদের জন্য থাকবে মুরগি ও খাসির হরেকরকম পদ। মঙ্গলবার সিএবি কর্তাদের সঙ্গে এ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে শহরের এক পাঁচ তারকা হোটেলের। মধ্যাহ্নভোজের চূড়ান্ত মেন্যু অবশ্য ঠিক করবেন বিসিসিআইয়ের নতুন সভাপতি ও সিএবির সাবেক প্রধান সৌরভ গাঙ্গুলি।

শুধু মধ্যাহ্নভোজ দিয়েই থামছে না শেখ হাসিনাকে আপ্যায়নের আয়োজন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার জন্য আন্তর্জাতিক মানের বিশেষ পোশাক প্রস্তুতকারককে দিয়ে ডিজাইনার শাড়ি ও শাল বানাচ্ছে সিএবি। এছাড়া বাংলার ঐতিহ্য মেনে রাজ্য সরকারের পক্ষ থেকেও দেওয়া হবে বিশ্ব বাংলার নানা উপহার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন