২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৪ জুন ২০২১ www.24ghonta.news১০ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১৫ জিলকদ ১৪৪২ হিজরি

চট্টগ্রাম জোরারগঞ্জে জাল নোট ও নোট তৈয়রীর উপকরণ সহ ০১ জনকে আটক করেছে চট্টগ্রাম  -র‌্যাব৭,  

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ । ৯:৪৫ রাত

মীরশ্বরাই প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে ১,৫৬,৭০০ টাকার জালনোট এবং জালনোট তৈরির উপকরণ উদ্ধারসহ ০১ জন জালনোট প্রস্তুতকারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় বেদে পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি জাল টাকা তৈরীর মেশিন এবং জালনোট প্রস্তুত করে আসল টাকা বলে চালানোর চেষ্টা করছে। এরই পরিপ্রেক্ষিতে গত ২৩ জুন ২০২১ ইং তারিখ ১৪৪০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পলায়নকালে আসামী মোঃ মীর হোসেন (২৫), পিতা- আলমগীর হোসেন, সাং মধ্যম সোনা পাহাড়, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম, গ্রেফতার করে।গ্রেফতার পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে নিজ হেফাজতে থাকা ০১ টি জাল টাকার নোট তৈরির প্রিন্টার মেশিন, ০১ টি ল্যাপটপ, ৩৯ টি জাল টাকা তৈরির কাগজ এবং জাল ১,৫৬,৭০০ টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অসৎ উপায় অবলম্বন করে বাংলাদেশী জালনোট তৈরি করছে এবং উক্ত জাল টাকা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
২৪ঘণ্টা/রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন