২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৫ জুন ২০২১ www.24ghonta.news১১ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১৬ জিলকদ ১৪৪২ হিজরি

রাষ্ট্রায়াত্ব পাটকল চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবীতে সীতাকুণ্ডে শ্রমিক সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জুন, ২০২১ । ৭:০৫ রাত

কামরুল ইসলাম দুলু সীতাকুণ্ড প্রতিনিধি :

অবিলম্বে বন্ধকৃত রাষ্ট্রায়াত্ব পাটকল চালু, স্থায়ী, বদলীসহ সকল শ্রমিক কর্মচারীর বকেয়া পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবীতে সামাবেশ করেছে চট্টগ্রাম রাষ্ট্রায়াত্ব পাটকল সিবিএ, নন সিবিএ ঐক্য পরিষদ। শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়াস্থ হাফিস জুট মিলের মেইন গেইটে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সরকার প্রতি ঘরে ঘরে চাকুরী দেওয়ার কথা বলেছিল। কোন মানুষ বেকার থাকবে না, বন্ধ কলকারখানা চালু করবে বলে উল্টো একদিনে দেশে ২৫ টি জুট মিল বন্ধ করে দিয়েছে। যার ফলে হঠাৎ করে হাজার হাজার মানুষ বেকার হয়ে গেলো। মিল বন্ধ করার পরও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করেনি। হাজার হাজার মানুষ আজ মানবতার জীবন-যাপন করছেন।

বছরের পর বছর আমরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের স্বার্থে উৎপাদন অব্যাহত রেখেছি। কি আমাদের অপরাধ। সরকার কেন আমাদের পাওনা পরিশোধ করছেনা। পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও হাফিজ জুট মিলস সিবিএ এর সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম আমিন জুট মিলন সিবিএ সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা, হাফিজ জুট মিলস শ্রমিক কর্মচারী দলের সাধারণ সম্পাদক রবিউল হক, পাটকল রক্ষায় শ্রমিক, কৃষক,ছাত্রজনতা ঐক্য আহবায়ক এড. আমির আব্বাস, সদস্য সচিব কামাল উদ্দিন, আমিন পাটকল ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলম, হাফিজ জুট মিলস সিবিএ সভাপতি মোঃ আবু তাহের, ওয়ার্কাস ইউনিয়ন সভাপতি নুর মোহাম্মদ,এম এম জুট মিলস সিবিএ সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিছ প্রমূখ। বক্তারা আগামী ২০ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের সকল দাবী দাওয়া মেনে নিতে সরকারের প্রতি আহবান জনান। অন্যথায় কঠোর আন্দোলন করতে বাধ্য হবো।

২৪ঘণ্টা /রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন