২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৫ জুন ২০২১ www.24ghonta.news১১ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১৬ জিলকদ ১৪৪২ হিজরি

ফটিকছড়িতে ছয়মাসের ব্যবধানে পুত্রের পর পিতার লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জুন, ২০২১ । ৮:১৯ রাত

ফটিকছড়ি প্রতিনিধি :

ফটিকছড়ির এজাহার মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে।২৫ শে জুন শুক্রবার বিকেলে উপজেলার কাঞ্চনগরের চমুরহাট বাজারের উত্তর পার্শ্বে নিচিন্তাপুরে এই লাশ দেখতে পাওয়া যায়।নিহত এজাহার মিয়া ৭নং ওয়ার্ড দিঘিরপাড়া মৃত চুন্নু মিয়ার ছোট ছেলে।
নিহতের স্বজনরা জানায়, গতকাল ২৪ শে জুন সকালে এজাহার মিয়া ঘর থেকে বের হয়ে যায়। রাতে ঘরে না ফেরায় খোঁজাখুজি শুরু করে তারা। শুক্রবার বিকেলে তার আত্বীয় স্বজনরা খোজ করতে করতে চমুরহাট বাজারের উত্তর পার্শ্বে নিচিন্তাপুর নামক জায়গার বাশঝাড়ের নিচে তার লাশ দেখতে পায়। গলা থেকে গাড় কাটা অবস্থায় লাশের শরীরের মাছি ভনভন করছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্য রবিউল ইসলাম বলেন-“আমরা ঘটনাস্থলে আছি,লাশ উদ্ধারের প্রস্তুতি চলছে”।উল্লেখ্য গত ৬ মাস পুর্বে চমুরপাড়ার পুর্ব পার্শ্বে হলদ্যেখোলা ছড়া থেকে এজহার মিয়ার বড় ছেলে বশির প্রকাশ বাশিঁ’র লাশ উদ্ধার করে পুলিশ।

২৪ঘণ্টা /রানা

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন