২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৬ জুন ২০২১ www.24ghonta.news১২ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১৭ জিলকদ ১৪৪২ হিজরি

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ জুন, ২০২১ । ৩:৫৭ বিকাল

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সবুজকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. কামরান খান বিপুল।

জানা যায়, ছাত্রলীগ নেতা সবুজ স্থানীয় বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের দায়িত্বে ছিলেন। এর সুযোগে সবুজ এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে।

এ বিষয়ের বাসাইল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. কামরান খান বিপুল বলেন, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সঙ্গে পরামর্শক্রমে আমরা তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছি। সবুজকে স্থায়ী বহিষ্কারের বিষয়ে আমরা জেলা কমিটিকে জানিয়েছি বলেও তিনি জানান।

এ ব্যাপারে সবুজের চাচাতো ভাই আরিফ সরকার বলেন, গত ১৫ দিন ধরে সবুজ পলাতক রয়েছে। তার কোনো প্রকার খোঁজ আমরা পাচ্ছি না।

যে সব গ্রাহকদের টাকা নিয়ে সে পালিয়েছে, পারিবারিকভাবে তাদের টাকা পরিশোধ করা হচ্ছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, তিন বছর আগে ডাচ-বাংলা কেন্দ্রীয় ব্যাংক উপজেলার আইসড়া বাজারে এজেন্ট ব্যাংকিং বুথ চালু করে। বাসাইলের ফুলকী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সবুজ ব্যাংকটির এজেন্ট হিসেবে দায়িত্ব নেন। ব্যাংকিং কার্যক্রমের আড়ালে তিনি গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দেয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন