২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৬ জুন ২০২১ www.24ghonta.news১২ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১৭ জিলকদ ১৪৪২ হিজরি

রাউজান পৌরসভায় ১২টি ময়লা আবর্জনা ফেলার ভ্যান গাড়ি প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ জুন, ২০২১ । ৩:৫৪ বিকাল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :

মেয়র হিসেবে দায়িত্ববভার গ্রহণের পর থেকে রাউজান পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। পৌরএলাকার দীর্ঘদিন ধরে অবহেলিত নানা-নর্দমা পরিষ্কার, যত্রতত্র ময়লা না ফেলার জন্য নির্দিষ্ট স্থানে ডাস্টবিন বসানোর কার্যক্রম শেষে এবার ময়লা আবর্জনামুক্ত পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলার জন্য বিভিন্নস্থানে আবর্জনা সরানোর ভ্যানগাড়ী দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন পৌরমেয়র। তারই অংশ হিসেবে মেয়রের আহ্বানে সাড়া দিয়ে রাউজান পৌরসভার জন্য উপহার সরূপ ১২টি ভ্যান গাড়ি দিলেন মিমাস কর্পোরেশনের পরিচালক নুরুল আলম রহিম। শুক্রবার বিকেলে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের হাতে ১২টি ভ্যান গাড়ির চাবিগুলো প্রদান করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, ৩য় প্যানেল মেয়র নাছিমা আক্তার, কাউন্সিলর শওকত হাসান, মহিলা কাউন্সিলর জেবুন্নেছা, জান্নাতুল ফেরদৌস ডলি, যুবলীগ নেতা সাবের হোসেন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, , সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, ছাত্রলীগ নেতা মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী একটি পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই আমার বিভিন্ন কর্মসূচির সুফল পৌরবাসী পাচ্ছে।  আমার নেতা, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশেনায় আমি রাউজান পৌরবাসীর নাগরিক সেবার পাশাপাশি রাউজান পৌরসভাকে নান্দনিকরূপে গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে তা বাস্তবায়নের কাজ শুরু করেছি।

২৪ঘণ্টা /নিজাম

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন