২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২২ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ৯ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

ইরফান পাঠানের মুখে সাকিব- মাশরাফির প্রশংসা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ । ৪:৪৬ বিকাল

ভারতীয় জাতীয় দলের এক সময়ের সাড়া জাগানো পেসার ইরফান পাঠান ভারতের রাজকৌটের ছেলে। সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে দুই দলই এখন রাজকৌটে অবস্থান করছে। সেখানে বাংলাদেশী

গনমাধ্যম কর্মীদের সাথে দেখা হতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি ও সদ্য সাবেক টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিবের প্রশংসা করতে ভুললেন না ইরফান পাঠান।

সম্প্রতি ভারতের সাথে পুর্নাঙ্গ সিরিজ খেলতে ভারতে অবস্থান বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু সেখানে অনুপস্থিত বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

সাংবাদিকদের সাথে কথা বলতে ইরফান বলেন – এই সফরে সাকিব কে খুব মিস করছি। আমাদের সবার আশা ছিল সাকিব এখানে আসবে৷ আইপিএল খেলার সুবাধে সে এখানে খুব পরিচিত। কিন্তু নিষেধাজ্ঞার কারনে সে আসতে পারেনি। সে খুব ভাল ক্রিকেটার। কিন্তু সে হয়তো ভুল করছে৷ তবে আমি আশাবাদী সে যখন ফিরবে আরও পরিপূর্ণ হয়ে ফিরবে।

সাকিব প্রসঙ্গ শেষ করতে না করতে ইরফানের মুখে মাশরাফিকে নিয়ে প্রশংসার ফুলঝুরি। মাশরাফি কে ইরফান বলেন – মাশরাফি বাংলাদেশের একজন গ্রেট ক্রিকেটার। সে খুব মেধাবী। তাকে কয়েকবার কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। তার অসাধারণ নেতৃত্ব গুনে বাংলাদেশের ক্রিকেট আজ অনেক উপরে৷ আমি আশা করি ভবিষ্যতে সে বাংলাদেশের ক্রিকেট এর পিছনে নিজেকে নিয়োজিত রেখে ক্রিকেটের উন্নয়নে পাশে থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন