২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৭ জুন ২০২১ www.24ghonta.news১৩ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১৮ জিলকদ ১৪৪২ হিজরি

চট্টগ্রামে একদিনে ৭ মৃত্যু, শনাক্ত ৩০০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৭ জুন, ২০২১ । ১:১৮ রাত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩০০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২০৪ এবং উপজেলা পর্যায়ে ৯৬ জন। একই সময়ে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ জুন) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৩৬০ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০০ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৭ হাজার ৬৭০ জন। এর মধ্যে নগরে ৪৫,১৩০ জন এবং উপজেলা পর্যায়ে ১২,৫৪০ জন।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৩৯ জনের নমুনা পরীক্ষায় ১০৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ২২৩ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়ছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৫২ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিত (আরটিআরএল) ২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাব, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং মেডিকেল সেন্টার হাসপাতাল নমুনা পরীক্ষা হয় নি।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৬৮১ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৬৮ এবং উপজেলায় ২১৩ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন