২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৭ জুন ২০২১ www.24ghonta.news১৩ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১৮ জিলকদ ১৪৪২ হিজরি

সীতাকুণ্ডে স্ত্রী হত্যার ১৯দিন পর টাঙ্গাইল থেকে ঘাতক স্বামী আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৭ জুন, ২০২১ । ৬:৫৯ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে গৃহবধূ হত্যা মামলার আসামী আবুজার গিফারীকে ১৯ দিন পর টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। রবিবার সকালে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম আদালতে সোর্পাদ করা হয়েছে।

গত ৮ জুন (মঙ্গলবার) রাতের কোন এক সময় স্ত্রী সোনিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী পালিয়ে যায়। সোনিয়া একই এলাকার জাহাজীওয়ালার বাড়ির সাবিউল হকের কন্যা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়া ডাঙা গ্রামের আবুজার গিফারী’র স্ত্রী।

এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, স্ত্রী সোনিয়াকে হত্যার ১৯ দিন পর স্বামী গিফারীকে মোবাইল টেকিং এর মাধ্যমে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে সীতাকুণ্ড থানায় নিয়ে এসে তাকে আদালতে সোর্পাদ করি।

২৪ ঘণ্টা/দুলু

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন