২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৭ জুন ২০২১ www.24ghonta.news১৩ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ১৮ জিলকদ ১৪৪২ হিজরি

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালত অভিযান,৬  ফার্মেসীকে ৭০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৭ জুন, ২০২১ । ৯:৩৯ রাত

আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

আনোয়ারা উপজেলায় ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ রাখা ও বিক্রির দায়ে ছয় ফার্মেসীর মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (২৭ জুন) বিকেলে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এসময় চট্টগ্রাম ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ঔষধ বিক্রি বন্ধে অভিযান চালিয়ে মান বহির্ভূত ঔষধ, অনুমোদন বিহীন ঔষধ সংরক্ষণ,ঔষধের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ না রাখা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের কারণে ছয় ফার্মেসীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।

২৪ঘণ্টা /জাবেদ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন